প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে আজ রোববার থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ আজ থেকে শুরু হয়ে শেষ হবে ৮ মে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য সুযোগ থাকছে আগামী ১৭ জুন পর্যন্ত।
কোম্পানিটি শেয়ারবাজারে ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা এবং মার্কেট লট ৫০০ শেয়ারে।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি চলতি মূলধন, ব্যাংকের মেয়াদি ঋণ এবং আইপিও খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৮২ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৪.২৬ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে সোনালি ইনভেস্টমেন্ট লিমিটেড।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১২তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
[b]ঢাকা, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]