পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জালানী খাতের ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন হতে পারে। এজিএম এর তারিখ পরে কোম্পানিটির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩২.৮২ টাকা।
ঢাকা, ১৪ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





