বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার দুপুরে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাফিজ বলেন, ব্যাংকের রিজার্ভ থেকে ৮ শ কোটি টাকা চুরি হয়ে যায় কিন্তু অর্থমন্ত্রী জানে না।
যারা চুরি করেছে তারা জানে যে অর্থমন্ত্রীর কোনো ক্ষমতা নেই। এজন্য তাকে জানানো হয়নি। যাদেরকে জানানো দরকার তাদের জানিয়েছে।
এআইজে





