জ্বালানি তেলের ট্যারিফ মূল্য বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট বক্তব্যে তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে জ্বালানি তেলের দাম বাড়েনি।
ক্রুড পেট্রোলিয়াম অয়েলের ব্যারেল প্রতি ট্যারিফ মূল ৩২ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৪০ মার্কিন ডলার করা প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
একইভাবে পরিশোধিত পেট্রোলিয়াম প্রডাক্টের ট্যারিফ মূল্য লিটার প্রতি ৩১ সেন্ট থেকে ৪০ সেন্ট নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, আন্তজার্তিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের আন্তজার্তিক ক্রয়মূল্য বেশি হওয়ায় এবারের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
বাড়ছে জ্বালানি তেলের দাম
জ্বালানি তেলের ট্যারিফ মূল্য বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট বক্তব্যে তিনি জানান, দীর্ঘ ১০ বছর ধরে জ্বালানি তেলের দাম বাড়েনি।