রানা প্লাজা ধসের ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া হোক।
আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে বিজিএমইএর সভাপতির নেতৃত্বে সংগঠনের নেতারা পুরান ঢাকার জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তাঁরা দোয়া করেন। দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় বিজিএমইএর সহসভাপতি এসএম মান্নান, মাহমুদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে রানা প্লাজা ধসের তিন বছর পূর্তিতে জুরাইন কবরস্থানে শ্রমিকদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
রানা প্লাজা ধসে ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে অশনাক্তকৃত ২৯১ জনকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রায় ২০০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।শ্রম আন্দোলন শক্তিশালী করতে পারলে এবং মালিকরা দায়িত্বশীল হলে রানা প্লাজার মত দুর্ঘটনা আর হবে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান।
সাবেক এই শ্রমিক নেতা অভিযোগ করে বলেন, দেশের প্রচলিত আইন অনুসারে রানা প্লাজার নিহত, আহত ও পঙ্গু শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও তা এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি।
তিনি অবিলম্বে রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকদের ক্ষতিপূরণ পরিশোধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এমআর





