আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ব্যক্তি খাতে বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তন সূচিত হয়েছে।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এই্ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ শতাংশ।
অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, ২০১৪-১৫ অর্থবছরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.৫৫ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় বেশি। ইতোমধ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চলতি অর্থবছরের প্রবৃদ্ধির সাময়িক হিসাব প্রকাশ করেছে, যাতে প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশের কিছু বেশি। এ ক্ষেত্রে কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.৬, ১০.১ ও ৬.৭ শতাংশ।
এফএফ





