দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩ জুন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বিকাল ৫টায় এ অধিবেশন শুরু হবে।
এটি বাংলাদেশের ৪৪তম এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৫ জুন বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন।
সংসদ সচিবালয় জানিয়েছে,প্রতিবারের মত এবারও অর্থমন্ত্রী প্রজেক্টরের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন। আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে।
মঙ্গলবার বিকাল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। বাজেট অধিবেশনে উত্থাপনের জন্য এ পর্যন্ত একটি মাত্র বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে।
জাতীয় সংসদকে ডিজিটাল করার অংশ হিসেবে এমপিদের ল্যাপটপ দেয়া হয়েছে।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
সংসদে বাজেট অধিবেশন শুরু কাল
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৩ জুন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার বিকাল ৫টায় এ অধিবেশন শুরু হবে। এটি বাংলাদেশের ৪৪তম এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৫ জুন বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করবেন
শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়ন না করলে এক দফার আন্দোলন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারকে আর কালক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড়। প্রয়োজনে আন্দোলনকে এক দফায় রূপ দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামায়াত আমির মাদরাসাকে যারা অবজ্ঞা করবেন, দুনিয়াতেও তারা অসম্মানিত হবেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মাদ্রাসা নিয়ে হাজার অবহেলা, অবজ্ঞা ও ষড়যন্ত্র চলছে। সরকারি আলিয়া মাদ্রাসাগুলো এখন ভূতুড়ে মরুভূমিতে পরিণত হয়েছে। এমপিওভুক্ত যেসব মাদ্রাসা আছে, সেগুলোর অবস্থাও ভালো না। সিলেবাসকে সংকুচিত করা হয়েছে। এখন আবার কায়দা করে মাদ্রাসাকে স্কুল বানানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
নাহিদ ইসলাম আসামের মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই লড়াই
ভারতের রাজ্য আসামের বাঙালি মুসলমানদের লড়াই মূলত বাংলাদেশেরই ‘অস্তিত্ব ও সার্বভৌমত্বের’ লড়াই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সম্প্রতি আসামে সহস্রাধিক বাড়িঘর ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সেখানে বাংলাভাষী মুসলমানদের ‘রাষ্ট্রহীন’ করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকট নিরসনে বাংলাদেশ সরকারকে কেবল চিঠি আদান-প্রদান না করে আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির নবম বৈঠক চলছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টা থেকে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়।
















