পোল্ট্রি শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার দাবিতে পোল্টি খামার মালিকরা ডিম ভেঙ্গে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছেন।
মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়া ব্রিজ মোড়ে প্রায় ১ ঘন্টা ধরে ঢাকা-কাপাসিয়া- কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে পোল্ট্রি খামার মালিক সমিতি।
সমাবেশে বক্তব্য রাখেন-পোল্ট্রি খামার মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার মোহসিন, কেন্দ্রীয় নেতা কামাল উদ্দিন নান্নু, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান পেরা, কাপাসিয়া মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক তাহের জামিল বাবুল প্রমুখ ।
বক্তারা বলেন, সরকার আগামী ৭ দিনে মধ্যে কার্যকর কোন উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।
[b]গাজীপুর, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
পোল্ট্রি শিল্পে বিপর্যয়, ডিম ভেঙ্গে প্রতিবাদ
পোল্ট্রি শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার দাবিতে পোল্টি খামার মালিকরা ডিম ভেঙ্গে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছেন। মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়া ব্রিজ মোড়ে প্রায় ১ ঘন্টা ধরে ঢাকা-কাপাসিয়া- কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে পোল্ট্রি খামার
সড়ক অবরোধ মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে সংশ্লিষ্ট ও আশেপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
চতুর্থ দিনেও বন্ধ সাজেক সড়ক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ চলছে। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকা এ কর্মসূচিতে বন্ধ রয়েছে যান চলাচল। এর প্রভাব পড়েছে স্থানীয় জনজীবন ও পর্যটন ব্যবসায়। পর্যটক না থাকায় অনেক রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও দোকানপাট কার্যত স্থবির হয়ে পড়েছে।
সরকারকে ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌড়ানোর আহ্বান বিরোধীদলীয় নেতার
রাঙামাটির সাজেকে চলমান উত্তেজনা ও সড়ক অবরোধের ঘটনায় সরকারকে ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না ছুটে প্রকৃত তথ্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে এ কর্মসূচি শুরু হবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটনকেন্দ্রটি ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।
















