পবিত্র রমজান উপলক্ষে পাঁচটি পণ্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ পাঁচটি পণ্য হলো-কাঁচা মরিচ, শসা, বেগুন, লেবু ও ধনেপাতা।

সচিবালয়ে বুধবার এক প্রেস ব্রিফিং এ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ অন্যান্য স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।
‘রমজানে কোনো দ্রব্যের মূল বৃদ্ধি পাবে না’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে ভারতে আকষ্কিকভাবে পিঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশেও এ পণ্যটির দাম বাড়তে পারে।’

মন্ত্রী আরো বলেন, টিসিবিতে পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুদ রয়েছে। ফলে আপদকালীন সময়ে পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না।’
রমজানে নিত্য প্রয়োজনীয় কোনো পণ্যের সংকট হবে না ও দাম বাড়বে না এমন প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের বারবার নিশ্চয়তা দিচ্ছেন যে, দাম বাড়ার কোনো কারণ নেই। এমন কী রমজান ছাড়াও সারা বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না।’

তোফায়েল আহমেদ বলেন, তবে ভারতে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ার কারণে রমজানে এর দাম কিছুটা বাড়তে পারে। এই অবস্থায় পেঁয়াজের মূল্য স্বাভাবিক রাখতে ভারতের পরিবর্তে মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমাদনি করা হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশেও (টিসিবি) চাহিদার তুলনায় বেশি পণ্য মজুদ রয়েছে। আপদকালীন সময়ে সেখান থেকে আমরা তা সরবরাহ করতে পারব।’

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর