পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
৩০ কার্যদিবসের মধ্যে তিনি শেয়ার বিক্রয় সম্পন্ন করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আসলাম উল করিম নামে এক উদ্যোক্তা তার হাতে থাকা এনসিসি ব্যাংকের ১৩ লাখ ৭৯ হাজার ৪১১টি শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার বিক্রি করবেন। বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি এসব শেয়ার বিক্রি করবেন।
বৃহস্পতিবার দিনের শুরুতে এনসিসি ব্যাংকের শেয়ারের দর ছিল ১.৫০ টাকা। বেলা ১ টা ৪৫ মিনিটে ব্যাংকটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর ছিল ৯.৪০ টাকা।
২০০০ সালে ব্যাংকটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
এমকে





