বিদ্যুৎ-গ্যাসের অভাবে দেশের বিনিয়োগ ও শিল্পায়ন হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই)। এ পরিস্থিতি অব্যাহত থাকলে তা সামগ্রিক অর্থনীতিকে হুমকির সম্মুখীন করবে বলে মনে করে সংগঠনটি।
বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানে সংগঠনটির নতুন সভাপতি হোসেন খালেদ এসব কথা বলেন।
হোসেন খালেদ বলেন, ‘বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখন পর্যন্ত নতুন শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না। নতুন স্থাপিত শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহ করলে বিনিয়োগকারীদেও মধ্যে আস্থা তৈরি হবে।’
বিস্তারিত আসছে...
এএইচ





