দেশের উভয় পূঁজিবাজারে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ঊর্ধমুখী প্রবণতায় লেনদেন চলছে। একই সাথে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। তবে লেনদেন চলছে শ্লথগতিতে।
রোববার দুপুর সোয়া ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭১৪ পয়েন্টে। ডিএসইতে মোট ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯টি, কমেছে ৬৭টি আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮১ লাখ টাকার।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১১ পয়েন্টে। সিএসইতে মোট ১০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪২টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৬ কোটি ৯ লাখ টাকার।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]