রাজধানী ঢাকায় পোশাকশিল্পের নিরাপত্তায় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে রোববার। দু’দিনব্যাপী তৈরিপোশাক কারখানার নিরাপত্তা উপকরণের প্রদর্শনী হবে বলে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।
সকাল ৯টায় রাজধানীর হোটেল সোনারগাঁও-এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া শ্রম প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী উদ্বোধনী অধিবেশনে উপস্থিত থাকবেন।
রাজধানীর কাওরানবাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ও ‘এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’র বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রবিন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দু’দিনব্যাপী এ প্রদর্শনীর শিরোনাম হচ্ছে-‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি’। বিজিএমইএ ও বিকেএমইএ ছাড়াও এ প্রদর্শনীর অন্যান্য সহযোগীরা হচ্ছে ‘সি অ্যান্ড এ ফাউন্ডেশন’, ‘এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ এবং আইএফসি।
বিজিএমইএ সভাপতি বলেন, তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ড ও রানা প্লাজার ধসের পরিপ্রেক্ষিতে দেশের পোশাক শিল্পের নিরাপত্তায় সচেতনতা সৃষ্টি এবং নিরাপত্তা উপকরণসমূহ পরিচিতি করিয়ে দেওয়ার লক্ষ্যেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশে এ ধরনের প্রদর্শনী এবারই প্রথম। প্রদর্শনীতে ভবন নিরাপত্তা, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তামূলক উপকরণসমূহ প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে আগতরা নিরাপত্তা বিষয়ক বিভিন্ন উপকরণ ও এগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। এছাড়া প্রদর্শনী উপলক্ষে একাধিক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
[b]ঢাকা, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পোশাকশিল্পের নিরাপত্তায় আন্তর্জাতিক প্রদর্শনী রোববার
রাজধানী ঢাকায় পোশাকশিল্পের নিরাপত্তায় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে রোববার। দু’দিনব্যাপী তৈরিপোশাক কারখানার নিরাপত্তা উপকরণের প্রদর্শনী হবে বলে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।





