তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের আইএল ও কনভেনশন ১২১ অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ, দোষি ব্যক্তিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সমাবেশ করেছে সম্মিলত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে সংগঠনের প্রচার সম্পাদক ইয়াহিয়া খান বলেন, ‘তাজেরিনের ঘটনায় আসল ব্যক্তিরা আইনের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ক্ষতিপূরণের নামে সহায়তা দিয়ে শ্রমিক ঠেকানোর কারসাজি আর কত দিন? সস্তা শ্রমে অধিক মুনাফা করার যে প্রবণতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে।’
সমাবেশে ইয়াহিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অবিলম্বে আইএল ও কনভেনশন ১২১ অনুযায়ী আহত ও নিহতদের ক্ষতিপূরণ, তাজরিন মালিকদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। আমি জোর কন্ঠে বলতে চাই এই তালবাহানা অবিলম্বে বন্ধ না করলে আমরা শ্রমিক আন্দোলনে যেতে বাধ্য হব।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী সভাপতি মমতাজ বেগম, খাদিজা আক্তার, শামিমা সুলতানা শ্রমিক নেতা সারোয়ার, সৈকত চৌধুরী, নাসির উদ্দিন প্রমুখ।
এমএ





