প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৮ মে রোববার থেকে। ইস্যুয়ার এএফসি ক্যাপিটাল লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানির আইপিও আবেদন গ্রহণ ১৮ মে শুরু হয়ে শেষ হবে ২২ মে। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৩১ মে পর্যন্ত।
কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৩৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি চলতি মূলধন, মেশিনারিজ ক্রয়, ব্যাংকের মেয়াদি ঋণ এবং আইপিও খাতে ব্যয় করবে।
৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩.৭৩ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং সহ-ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫১০তম সভায় কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
তুং হাইয়ের আইপিওতে আবেদন ১৮ মে
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৮ মে রোববার থেকে। ইস্যুয়ার এএফসি ক্যাপিটাল লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।





