বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ২৫ ডলার ১২ সেন্টে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ১ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৩০ ডলার ৪০ সেন্টে।
মঙ্গলবার সোনার দাম এক পর্যায়ে প্রতি আউন্স ৪ হাজার ১০০ ডলার ৪৯ সেন্ট পর্যন্ত উঠেছিল। তবে বুধবার তেলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব সমুদ্রবন্দর ঘিরে নৌ অবরোধ পুনর্বহাল করেন এবং তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। এ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরো বেড়েছে।
সূত্র: রয়টার্স
এমএম