মের্সাস শেখ ব্রাদার্সের বিরুদ্ধে বিদেশ থেকে 'কষ্টিক সোডা' আমদানীর নামে আইএফআইসি ব্যাংকের ৪টি ভূয়া এলসির মাধ্যমে প্রায় ৬৯ লাখ টাকা মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিস্ট থানায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন।
বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি জানান, দুদকের সহকারী পরিচালক এসএম শামীম ইকবাল বাদী হয়ে যে কোনো সময় ওই প্রতিষ্ঠনের মালিক পক্ষের বিরুদ্ধ দন্ড বিধি ৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা পাচার প্রতিরোধ আইনের ২৩ ধারায় মামলাটি দায়ের করবেন।
অভিযোগ রয়েছে, খুলনার মুন্সী পাড়া প্রথম গলির ঠিকানায় মের্সাস শেখ ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান ওই এলাকায় আইএফআইসি ব্যাংকে 'কষ্টিক সোডা' আমদানীর নামে ৪টি ভূয়া এলসির কাগজ পত্র দাখিল করে। যার মূল্য ১ লাখ সাড়ে ১৯ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৬৯ লাখ টাকা।
[b]ঢাকা, একে ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
অর্থনীতি
আইএফআইসি ব্যাংকে ৪ ভূয়া এলসি
মের্সাস শেখ ব্রাদার্সের বিরুদ্ধে বিদেশ থেকে 'কষ্টিক সোডা' আমদানীর নামে আইএফআইসি ব্যাংকের ৪টি ভূয়া এলসির মাধ্যমে প্রায় ৬৯ লাখ টাকা মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন





