ঢাকা আন্তর্জাতিক মেলায় ভালোবাসা পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। তবে এটা কোনো মানুষের ভালোবাসা নয়। আইসক্রিমের নাম ‘মি আমোরে’অর্থাৎ আমার ভালোবাসা।
ভিন্ন ভিন্ন আইটেমের দাম ভিন্ন। পার্লার আইসক্রিম ১৫০ টাকা, বার ৭০ টাকা এবং কাপের মদাম ৫০ টাকা।
‘মি আমোরে’স্প্যানিশ শব্দ। ইংরেজি অর্থ মাই লাভ- অর্থাৎ ‘আমার ভালোবাসা’।
এটি ঈগলু কোম্পানির প্রিমিয়াম ডেইরি আইসক্রিম। প্রযুক্তি, উপাদান এবং মেশিনারিজ ইতালিয়ান, তৈরি হচ্ছে বাংলাদেশে। গত বছর বাণিজ্যমেলা থেকে তাদের যাত্রা শুরু।
এবার দ্বিতীয় বারের মতো ৪০ নাম্বার প্রিমিয়াম মিনি প্যাভিলিয়নকে সাজানো হয়েছে ভালোবাসার রং দিয়ে। রেড আর মেরুনের সংস্পর্শে হচ্ছে হৃদয়, যেখানে ভালোবাসা থাকে।
আমার ভালোবাসা আইসক্রিমও এই রেড আর মেরুন রং দিয়ে তৈরি হয়েছে বলে রাইজিংবিডিকে জানান প্যাভিলিয়নের রিজিওনাল সেলস ম্যানেজার সেলিম আহমেদ খান।
তিনি জানান, এখানে চারটি স্বাদের বার এবং কাপ আইসক্রিম পাওয়া যায়। আর পার্লার আইসক্রিম ১২টি স্বাদের। এছাড়াও আইসক্রিম কেকও পাওয়া যাচ্ছে এখানে।
তিনি বলেন, আইসক্রিমটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি কোনো প্রকার কৃত্রিম উপাদান ব্যবহার করা হয়নি।
তিনি বলেন, গত বছরই এর উদ্বোধন হয়েছে এবং আমরা একটি প্যাভিলিয়ন নিয়েছিলাম। গতবছর বিক্রি বেশি ছিলো, এ বছর বিক্রি অনেক কম। কারণ গত বছরের চেয়ে এবার রাজনৈতিক অস্থিতিশীলতা বেশি সময় ধরে আছে। তবে বিক্রিই আমাদের প্রধান উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রচার। এই প্রচার ভালো হলেই চলবে। কিন্তু প্রচারের জন্য মেলায় দর্শনার্থী থাকা চাই সেটাও তো হচ্ছে না।
এমকে





