বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আগামীকাল সোমবার (৯ জুন) “বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস” পালন করা হবে। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (৯ জুন) সকাল ১০ টায় মতিঝিলে অবস্থিত ডিসিসিআই মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সেমিনার আয়োজন করবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে প্রধান অতিথি থাকবেন। এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ এবং ডিসিসিআই‘র সভাপতি মোহাম্মদ শাহজাহান খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাহিদ হাসান মাহমুদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থান করবেন। এতে সভাপতিত্ব করবেন বিএবি‘র চেয়ারম্যান অধ্যাপক ড. আলতাফ হোসেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এদিন দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন টকশো সম্প্রচার করবে। পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা প্রেরণ করে অ্যাক্রেডিটেশন বিষয়ে জনগণকে সচেতন করবে।
দিবসটি উপলক্ষে ইতোমধ্যে বিএবি প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে।
উল্লেখ্য, এ বছর বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, “অ্যাক্রেডিটেশন: শক্তি সংস্থানের নিশ্চয়তা”।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
নানা কর্মসূচির মধ্যে উদযাপিত হবে অ্যাক্রেডিটেশন দিবস
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আগামীকাল সোমবার (৯ জুন) “বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস” পালন করা হবে। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন এবং এ উপলক্ষে ছুটি ঘোষণা করে নতুন পরিপত্র জারি করেছে সরকার। রোববার (১১ অক্টোবর) জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনসংক্রান্ত এ পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ শনিবার ১০ অক্টোবর। দিবসটি মানসিক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতার উদ্দেশ্যে ১৯৯২ সাল থেকে পালিত হয়ে আসছে। প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হবে।
আজ বিশ্ব ডাক দিবস
স্মার্ট ও আধুনিক ডাকসেবা গড়ে তোলার প্রত্যয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শুক্রবার (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ডাক অধিদফতর।
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপিত হবে।
















