ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের দুই দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এর সমাপনী অনুষ্ঠান হয়। ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান।
ব্যাংকের পরিচালক মো. আব্দুস সালাম, এফসিএ, এফসিএস, শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আবু বকর রফিক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. কবির হোসেন, নবাবাপুর রোড কর্পোরেট শাখাপ্রধান মো. ফাইজুল কবির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখাপ্রধান মো. কায়সার আলী, চকমোগলটুলি শাখাপ্রধান মোহাম্মদ সায়েদুল্লাহ, উত্তরা শাখাপ্রধান মো. রফিকুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া শাখাপ্রধান মো. রেজাউল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময় ব্যাংকের পরিচালক হুমায়ুন বখতিয়ার, এফসিএ, প্রফেসর এনআরএম বোরহান উদ্দিন, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল হক, মোহাম্মদ আবুল বাশার, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ, একেএম আবদুল মালেক চৌধুরী, মো. মাহবুব-উল-আলম, রফি আহমেদ বেগ ও নুরুল ইসলাম খলিফাসহ ১৪ জোনের জোনপ্রধান, ২৯৪টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের উর্দ্ধতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
কেএইচ





