দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ীরা। এ ছাড়া বিসিক ও সরকারি শিল্প এলাকার খালি জায়গায় শিল্প-কারখানার জন্য বরাদ্দ দেওয়া এবং বিসিক এলাকায় বরাদ্দ দেওয়া জায়গায় ইন্ডাস্ট্রি না করলে তার বরাদ্দ বাতিল করে প্রকৃত উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জন্য অবকাঠামোগত উন্নয়নেরও দাবি জানান তারা।
রবিবার দুপুরে মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ দাবি জানান।
সভায় অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, শিল্পায়নের মূল চাবিকাঠি হল অবকাঠামো উন্নয়ন এবং অবকাঠামো তৈরি ও এর ক্রমাগত মানউন্নয়ন। আমরা মনে করি, বিশেষ অর্থনৈতিক এলাকা ও শিল্পাঞ্চল স্থাপনের প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
ইপিজেডগুলোতে শিল্পায়নের সুযোগের পূর্ণ সদ্ব্যবহারে সহায়তা ও উৎসাহদান করা খুবই গুরুত্বপূর্ণ। সে সঙ্গে স্বল্পোন্নত এলাকায় অবকাঠামো নির্মাণ এবং রাজস্ব ও আর্থিক সহায়তা প্রদানে বিশেষ গুরুত্ব দিতে হবে।
চামড়া শিল্পসহ ইন্ডাস্ট্রি স্থাপনে সিইটিপি স্থাপন জরুরি। যারা এটা স্থাপন করবেন না তাদের ব্যাপারে কঠোর হতে হবে।
এফবিসিসিসিআই সভাপতি কাজী আকরাম বলেন, আমরা সকলে এক সঙ্গে কাজ করতে পারি। রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকলে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারবেন। অপরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রি গড়ে উঠায় আগামী ১০ বছর পর আমাদের কৃষি জমি শেষ হয়ে যাবে। কাজেই পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে।
এফবিসিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন হলেও শিল্প-কারখানার জন্য কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থনীতি অবস্থা ভালো, কিন্তু বিনিয়োগের অবস্থা নাজুক।
তিনি বলেন, উদ্যোক্তারা শিল্প-কারখানায় বিদ্যুৎ, গ্যাস কাক্সিক্ষত মাত্রায় পাচ্ছে না। ফলে বিনিয়োগ বাড়াতে পারছে না। অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে আসতে অনীহা প্রকাশ করছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে। পাশাপাশি চাহিদাও বাড়ছে। ফলে উদ্যোক্তারা গ্যাস-বিদ্যুৎ পাচ্ছে না। বিনিয়োগ বাড়ছে না। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডকে আরো শক্তিশালী করার প্রস্তাব দেন তিনি।
বিজিএমইএ এর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ব্যবসায়ীরা ভালো নেই। ব্যাংকে প্রায় এক লাখ হাজার কোটি টাকা অলস পড়ে আছে। বিনিয়োগের যথেষ্ট পরিবেশ না থাকায় অলস টাকার পরিমাণ দিন দিন বাড়ছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর কাজ দ্রুত শেষ করলে এ টাকা বিনিয়োগ করা যাবে বলে মনে করেন তিনি।
এমসিসিআই সভাপতি রোকেয়া আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সৈয়দ মঞ্জুর এলাহী, এ কে আজাদসহ শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি ব্যবসায়ীদের
দেশের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন শীর্ষ ব্যবসায়ীরা। এ ছাড়া বিসিক ও সরকারি শিল্প এলাকার খালি জায়গায় শিল্প-কারখানার জন্য বরাদ্দ দেওয়া এবং বিসিক এলাকায় বরাদ্দ দেওয়া জায়গায় ইন্ডাস্ট্রি না করলে তার বরাদ্দ বাতিল করে প্রকৃত উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।





