ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনের কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুইদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় ইসি।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের আগের দিন ৩১ জানুয়ারি (শুক্রবার) ও ভোটের দিন ১ ফেব্রুয়ারি (শনিবার) বাণিজ্য মেলা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

প্রথম দিকে ৩০ জানুয়ারি ভোটের দিন রাখলেও সরস্বতী পূজার কারণে পিছিয়ে ১ ফেব্রুয়ারি নেয়া হয়। ফলে ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য ১ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নেয়া হয়েছে।

এমবি