অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনী আয় ও স্টক এক্সচেঞ্জের শেয়ার হস্তান্তরের ওপর যে করারোপ প্রস্তাব করেছেন-তার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। রোববার উভয় পুঁজিবাজারে দর পতন হয়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে।
এর আগে গতকাল শনিবার করারোপ প্রস্তাবের কারণে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত দিয়েছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা। অবশেষে তার ভবিষ্যদ্বাণী রোববার লেনদেনে সত্যি হল।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, রোববার ডিএসইর ব্রড ইনডেক্স ৩৪ পয়েন্ট কমলেও ৫০ পয়েন্টে সমন্বয় করা হয়েছে। দিনশেষে সূচক অবস্থান করছে ৪৩৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১১ লাখ ৩৭ হাজার টাকা।
বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৩৯৬ পয়েন্টে। এ দিন লেনদেন হয় ৪১৯ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে রোববার লেনদেন কমেছে ৩ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮২৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৪১টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৫২ লাখ টাকা।
বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছিল ৩০ কোটি ১২ লাখ টাকা। সে হিসেবে রোববার সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৬০ লাখ টাকা।
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
পুঁজিবাজারে বাজেটের নেতিবাচক প্রভাব
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বৃহস্পতিবার প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের অর্জিত মূলধনী আয় ও স্টক এক্সচেঞ্জের শেয়ার হস্তান্তরের ওপর যে করারোপ প্রস্তাব করেছেন-তার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।





