ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় যোগদানকারী পরিচালকদের সম্মানীর উপর ১৫% হারে মূসক প্রদানের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের বর্ণিত নির্দেশনা অনুসরণ এবং তার পরিপালন নিশ্চিত করতে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে কার্যরত সকল তফসিলী ব্যাংকের প্রধানদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞপনে জাতীয় রাজস্ব বোর্ডের বর্ণিত নির্দেশনা সংযুক্ত করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে যে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “বোর্ড সভায় যোগদানকারী” শীর্ষক সেবার মূসক আদায়ের ক্ষেত্রে বিভিনড়ব দপ্তর/সংস্থার কর্মকর্তাগণের মধ্যে অষ্পষ্টতা রয়েছে মর্মে জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে এবং এ বিষয়ে ষ্পষ্টীকরণ প্রয়োজন মর্মে বোর্ড মনে করে ।
বলা হয়েছে, “বোর্ড সভায় যোগদানকারী অর্থ কোন ব্যক্তি যিনি কোন সবকারী, আধা সরকারী, বেসরকারী (এন.জি.ও.), বাংলাদেশে অবস্থিত আন্তজার্তিক সংস্থা, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা বা লিমিটেড কোম্পানির বোর্ড বা বার্ষিক সাধারণ সভায় ফি বা সম্মানীর বিনিময়ে যোগদান করিয়া থাকেন ।” এস.আর.ও নং-১৮২-আইন/২০১২/৬৪০-মূসক, তারিখঃ ০৭ জুন, ২০১২ তে আলোচ্য সেবা কোডের সংকুচিত ভিত্তিমূল্য নেই বিধায় আলোচ্য সেবার বিপরীতে সমুদয় প্রাপ্তির উপর ১৫% হারে মূসক প্রদান করতে হবে।
[b]ঢাকা, ২০ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]