পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক দুটি হলো: সাউথইস্ট ব্যাংক এবং ডাচবাংলা ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সাউথইস্ট ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক এবং ডাচবাংলা ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ কোম্পানিটি সাধারণ এবং প্রবাসি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
সাউথইস্ট ব্যাংকের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ, সকার ১০টায়, বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আর/এ, বারিধারা, ঢাকাতে এবং ডাচবাংলা ব্যাংকের এজিএম ৩০ মার্চ, সকাল ১০টায়, বলরুম অব প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকাতে অনুষ্ঠিত হবে।
উভয় ব্যাংকের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মাচ।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সাউথইস্ট ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮৭ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৫.১১ টাকা। এদিকে ডাচবাংলা ব্যাংকের ইপিএস হয়েছে ১০.০০ টাকা এবং এনএভি হয়েছে ৬৩.২১ টাকা।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ডাচ্-বাংলা ও সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংক দুটি হলো: সাউথইস্ট ব্যাংক এবং ডাচবাংলা ব্যাংক।





