ফার্নিচার শিল্পে কাঁচামালের ওপর আমদানি শুল্ক কমানোর দাবি করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফআইওআর)।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পের নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় সংগঠনটি এই দাবি জানান। একই সাথে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক শিল্পের মতো রপ্তানি করা পণ্যের ওপর নগদ সহায়তার দাবি জানান তারা।
সংগঠনটির প্রতিনিধি লেকার ও উড কোটিংস থেকে শুল্ক কাঠামো ১২ শতাংশ ধার্য করার আবেদন করেন। এখন আমদানি করা এই পণ্যটির ওপর সর্বমোট ৭৪ শতাংশ কর ধার্য রয়েছে। বলা হয়, উচ্চ শুল্কের কারণে লেকার করা ফার্নিচারের মূল্য সাধারণ বার্নিশ করা পণ্যের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি।
সংগঠনটি মনে করে এটি করা হলে ফার্নিচারের মূল্য হ্রাস পাবে। সেই সঙ্গে এর ব্যবহারও বাড়বে।
স্যান্ড পেপারসের ওপর ধার্য করা ৭৪ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
স্ক্রু, বোল্ট, ফার্নিচারের তালা ও কব্জার ওপর থেকে বিদ্যমান শুল্ক কমিয়ে ১২ শতাংশ করার দাবি করা হয়। এখন স্ক্রুও বোল্টের ওপর ৫৪ শতাংশ, ফার্নিচারের তালার ওপর ৭৪ শতাংশ এবং কব্জার ওপর ৫৪ শতাংশ কর ধার্য রয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, আমদানি শুল্ক কমালে দেশীয় বাজারে পণ্যটির মূল্য কমে আসবে। বিশ্ববাজারে মানসম্মত ফার্নিচার রপ্তানি করা যাবে, যা ফার্নিচার শিল্পে সুনাম অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
ফার্নিচার শিল্পে শুল্ক কমানোর দাবি
ফার্নিচার শিল্পে কাঁচামালের ওপর আমদানি শুল্ক কমানোর দাবি করেছে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফআইওআর)।





