অনুমোদন পাওয়া দ্যা পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেডে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩০ মার্চ।
জানা যায়, কোম্পানির আইপিওতে আবেদন ৩০ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩ এপ্রিল। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ১২ এপ্রিল পর্যন্ত।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৭তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন করা হয়।
কোম্পানিটি শেয়ারবাজারে সাড়ে ৫ কোটি শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য কোম্পানির প্রতিটি শেয়ারে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ নেয়া হবে ৩০ টাকা।
আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি হোটেল সম্প্রসারণ এবং চট্টগ্রাম এয়ারপোর্টের কাছে আরেকটি নতুন হোটেল নির্মাণসহ ব্যাংকঋণ পরিশোধে ব্যয় করবে।
৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩২.৭৩ টাকা।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]