পুঁজিবাজারে আর কোনো বড় জালিয়াতির সুযোগ নেই। কোনো সিন্ডিকেট পুঁজিবাজারে ধস নামাতে পারবে না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক ‘বিজনেস কনফারেন্স, ২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেছেন।
মুহিত বলেন, ২০১০ সালে শেয়ারবাজারে ধস নামে। এরপর গত তিন বছর আমরা ব্যাপক সংস্কার করেছি। আইন ও বিধি পরিবর্তন করেছি। এসব করতে অনেক দেশের দশ থেকে ১৫ বছর সময় লেগে যেত।
তিনি বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশন বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে তা পুরোপুরি বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান, ব্যাংকিং সচিব ড. এম আসলাম আলম। সভাপতিত্ব করেন বিডিবিএল’র চেয়ারম্যান অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ।
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]