ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্য তৈরি ও বাজারজাতকারি দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ৪৪২ জন পরিবেশক সমবেত হন গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কারখানায়। তাদের পদভারে মুখরিত হয়ে উঠে কারখানা প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে পুরস্কৃত করা হয় ১৮টি জোনের ৬৪টি পরিবেশক প্রতিষ্ঠানকে। শনিবার সকাল সাড়ে ৯টায় কারখানা প্রাঙ্গণে সম্মেলন শুরু হয়। সারা দেশ থেকে আগত ৪৪২ জন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এ সম্মেলনে অংশ নেন। মোট ১৮টি ভাগে ভাগ হয়ে দেশের শীর্ষস্থানীয় এ ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল পণ্যের কারখানা পরিদর্শন করে তারা মুগ্ধ হন।
সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক (বিপণন) মো. এমদাদুল হক সরকার বলেন, ‘দেশীয় ব্র্যান্ড ওয়ালটন পণ্য কীভাবে গ্রাহকদের জন্য সহজলভ্য ও জনপ্রিয় করার জন্য সবার সহযোগিতা দরকার। ২০১৩ সালে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আর ওয়ালটনের এ সাফল্যের অবদান আপনাদের সবার।”
তিনি আরো বলেন, “আমাদের প্রযুক্তির সঙ্গে মডেলও আপডেট হচ্ছে। লাখো গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন রং-এর রেফ্রিজারেটর নিয়ে আসছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও জনপ্রিয় এ পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে ওয়ালটন।
সম্মেলনে মুক্ত আলোচনায় পরিবেশকরা জানান তাদের বিভিন্ন দাবি ও উদ্যোগের কথা। ঢাকার স্বর্ণা ইলেক্ট্রনিক্সের স্বত্বাধীকারি আবুল কাশেম খোকন বলেন, “আজ কারখানা পরিদর্শন করে মুগ্ধ হয়েছি।
দেশেই বিশ্বমানের এতো বড় কারখানা তৈরি হয়েছে,না দেখলে বিশ্বাস হতো না। ওয়ালটন হাই-টেক দেশিয় পণ্য ব্যবহারের স্বপ্ন জাগিয়েছে। দেশ-বিদেশে আজ ওয়ালটন পণ্য সমাদৃত। এ প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আজ আমি একজন সফল ব্যবসায়ী হিসেবে গর্ববোধ করি।”
সম্মেলনে সেরাদের সেরা ১০ প্রতিষ্ঠানসহ মোট ৬৪ প্রতিষ্ঠানকে দেয়া হয় সম্মাণনা ক্রেস্ট ও সনদপত্র। সম্মেলনের শেষ পর্বে র্যফেল ড্র ও মনোজ্ঞ-সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
১৮টি জোন থেকে সেরাদের মধ্যে ১০ প্রতিষ্ঠান সেরা নির্বাচন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, ঢাকার স্বর্ণা ইলেক্ট্রনিক্স, কুমিল্লার টি এস ইলেক্ট্রনিক্স, নারায়ণগঞ্জের ইলেক্ট্র প্লাস, নোয়খালীর বিশাল ইলেক্ট্রনিক্স, ঢাকার ইলেক্ট্র ভিশন, ঢাকার তৌফিক ইলেক্ট্রনিক্স, মৌলভীবাজারের লাবীব মার্কেটিং কোম্পানি, ঢাকার রশিদ ইলেক্ট্রনিক্স, বগুড়ার মৌ ইলেক্ট্রনিক্স এন্ড মটরস এবং সিলেটের মের্সাস খান ইলেক্ট্রনিক্স।
দিনব্যাপী এ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক ফিরোজ আলম, মো. রায়হান ও মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
ওয়ালটনের পরিবেশক সম্মেলনে সেরা ৬৪ প্রতিষ্ঠান পুরস্কৃত
ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্য তৈরি ও বাজারজাতকারি দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ৪৪২ জন পরিবেশক সমবেত হন গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের কারখানায়।
জলবায়ু বিশেষজ্ঞ ও অংশীজন আসন্ন কপ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন জলবায়ু সম্মেলন COP31-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি বৈঠকের আয়োজন করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি বৈঠকের সভাপতিত্ব করেন। এছাড়া সভায় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, বাংলাদেশের বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। বৈঠকে COP31-এর কর্মপরিকল্পনা, বাংলাদেশের অগ্রাধিকার এবং সম্মেলনকে সামনে রেখে গৃহীতব্য প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
জমি নিয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর আইচা বাজারে একটি ভিটার মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত তথ্যের প্রতিবাদে সংবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ রানা।
১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার
তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠেয় ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বৈশ্বিক সম্মেলন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্যবসা রূপান্তর নিয়ে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে চলেছে তিন দিনব্যাপী ‘এআইফোরবিটি গ্লোবাল সামিট ২০২৬’।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ নিয়ে স্পিকারের প্রশ্ন
জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি।
















