বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসইসি) মূল্য সূচক কমেছে।

বাজার বিশ্লেষনে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির। লেনদেন হয়েছে ৯৩২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স অবস্থান করে ৪৯৬৭ পয়েন্টে। ওইদিন লেনদেন হয় ১ হাজার ১৫ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার লেনদেন কমেছে ৮৩ কোটি ৫ লাখ ২৪ হাজার টাকা বা ৮ শতাংশ।

বুধবার ডিএসইর টপ-২০ তালিকায় থাকা কোম্পানিগুলোর মোট ৪৮৭ কোটি ৩১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫২.২৩ শতাংশ।

এ দিন সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে আরএসআরএম স্টিলের। দিনভর এ কোম্পানির ৬২ লাখ ১৪ হাজার ৬০০টি শেয়ার ৫০ কোটি ৩০ লাখ ১ হাজার ৪০০ টাকায় লেনদেন হয়েছে।

এ ছাড়া বিএসআরএম স্টিলের ৫০ কোটি ৩০ লাখ টাকা, এমজেএলবিডির ৪৫ কোটি ৩ লাখ টাকা, বেক্সিমকো লিমিটেডের ৩২ কোটি ৮ লাখ টাকা, গ্রামীণফোনের ২৮ কোটি ৪৩ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ২৭ কোটি ৯৬ লাখ টাকা, আরএকে সিরামিকের ২৪ কোটি ৮০ লাখ টাকা, তিতাস গ্যাসের ২৩ কোটি ৯৮ লাখ টাকা, লাফার্জ সুরমা সিমেন্টের ২৩ কোটি ৬৪ লাখ টাকা এবং এসিআই লিমিটেডের ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৩৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। সে হিসেবে বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ৭২ লাখ টাকা।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর