ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান, দিগন্ত মিডিয়া করপোরেশনের সাবেক চেয়ারম্যান ও ইবনে সিনা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান কমোডোর (অব:) এম আতাউর রহমান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বাদ জোহর ধানমন্ডির ঈদগাহ্ মসজিদ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
তারপর নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রভাকার্দি নিজ গ্রামের মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
এমবি





