সরকারের অতিরিক্ত সচিব আহমদ হোসেন খান সম্প্রতি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান পদে যোগদান করেছেন। সোমবার বিসিক সূত্রে এ তথ্য জানা গেছে।
টাঙ্গাইল জেলায় জম্মগ্রহণকারী জনাব আহমদ হোসেন খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে মে মাসে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি বিসিএস (খাদ্য) ক্যাডারে ১৯৮১ সালের অক্টোবর মাসে যোগ দেন। বিসিকে যোগদানের আগে তিনি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাছাড়া তিনি বিভিন্ন সময়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিজ্ঞান ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব-এর দায়িত্বও পালন করেন।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





