মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে আগের দিনের তুলনায় সূচক কমেছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির সূচক কমেছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষনে দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে। শরীয়াহ ভিত্তিক ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ০.১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮২ পয়েন্টে।
এই দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৫০৫ কোটি ৪৫ লাখ টাকা। লেনদেন হয়েছে মোট ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৮৭২ পয়েন্টে। লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। টাকার অংকে লেনদেন হয়েছে ৫০ কোটি ৩১ লাখ টাকা।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
অধিকাংশ কোম্পানির দরপতন, সূচক কমেছে
মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে আগের দিনের তুলনায় সূচক কমেছে। লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির সূচক কমেছে। তবে টাকার অংকে লেনদেন বেড়েছে।





