জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকাল  ৪টায় বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, জ্ঞান ভিত্তিক ছাত্র রাজনীতির প্রতিষ্ঠার লক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শিক্ষা ও পাঠচক্র শুরু হবে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির বাহক বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মীকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।
তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্তকলহের খবর আমাদের হতাশার দিকে ঠেলে দেয়। বঙ্গবন্ধুর আদর্শের এই সংগঠনে কোন অন্ত:কলহ থাকবে না। কর্মসূচি পরিচালনা করেন জাবি সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল।
এছাড়া কেন্দ্রীয় সংগঠনের সহ সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক, জাবি ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এইচআর, ১০ মে, (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]