বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মামলার কার্যক্রম বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সর্দার আমিরুল ইসলাম সাগরের নেতৃত্বে এই মিছিলটি সকাল ৮ টায় কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ছবির হাটে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতার বলেন, বর্তমান অবৈধ ও স্বৈরাচারী সরকার হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা বিশেষ আদালতে স্থানান্তর করেছে। দেশে বাকশালী শাসন কায়েমের এই অপচেষ্টা ছাত্রসমাজ কোনভাবে মেনে নিবে না।  ছাত্রদল ছাত্রজনতাকে ও দেশবাসীকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবু সুফিয়ান, মশিউর রহমান, মোহসীন, লাহুল গালিব। শহীদুল্লাহ হলের মেহেদী হাসান, ফরহাদ হোসেন, গোলাম সারোয়ার ইমন। ফজলুল হক হলের ঝলক মিয়া, ফয়সাল, রনি, ইশতিয়াক, জাহিদুল ইসলাম প্রমুখ।
[b]ঢাকা, ১৪ মে ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]