বরিশাল পলিটেকনিক্যাল কলেজের এক শিবির কর্মীকে ছাত্রাবাসের চতুর্থ তলার ছাদ থেকে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাটি ঘটেছে । একই সময় ছাত্রলীগ নেতাকর্মীরা অন্য শিবির কর্মীকে মারধর করে গুরুতর আহত করেছে।
কলেজ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রেজা, সৈকত, মাসুম ও সিফাত লাঠিসোটা নিয়ে কলেজের প্রধান ছাত্রাবাসের চতুর্থ তলার ৪০১ নাম্বার কক্ষে প্রবেশ করে শিবির কর্মী ইব্রাহীমকে খুঁজতে থাকে বলে জানা যায়। ছাত্রলীগ কর্মীরা ইব্রাহীমের সাথে একই রুমে বসবাসরত শিমুলকে ফোন দিয়ে ইব্রাহীমকে ডেকে আনতে বললে শিমুল অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে শিমুলকে মারধর করে গুরুতর আহত করা হয়। নির্যাতনের একপর্যায়ে শিমুল ফোন দিয়ে ইব্রাহীমকে ডেকে আনতে বাধ্য হয়। পরে ছাত্রলীগ কর্মীরা ইব্রাহীমকে ৪০১ নাম্বার কক্ষে আটকে বেধম মারধর করে চতুর্থ তলার ছাদ থেকে নিচে ফেলে দেয়। পরে কলেজের অন্য শিক্ষার্থীরা ইব্রাহীম ও শিমুলকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, ইব্রাহীমের অবস্থা আশংকাজনক। পারিবারিক সূত্রে জানা যায়, ইব্রাহীমের বাড়ি জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামে। সে ওই গ্রামের হাতেম আলীর পুত্র ও বরিশাল পলিটেকনিক্যাল কলেজের অস্টম সেমিষ্টারের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র। আহত অপর ছাত্র শিমুল রাজশাহী জেলা শহরের মনিরুল ইসলামের পুত্র ও একই কলেজের চতুর্থ সেমিষ্টারের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র। একই কলেজে পড়াশুনা করার সুবাদে তারা প্রধান ছাত্রাবাসের পূর্ব ব্লকের চতুর্থ তলায় ৪০১ নাম্বার কক্ষে থাকতেন।
খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) শাখাওয়াত হোসেন।
[b]বরিশাল,৪মার্চ,(টাইমনিউজবিডি)//এসএইচ
[/b]
শিবির কর্মীকে ছাদ থেকে ফেলে দিয়েছে ছাত্রলীগ
বরিশাল পলিটেকনিক্যাল কলেজের এক শিবির কর্মীকে ছাত্রাবাসের চতুর্থ তলার ছাদ থেকে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাটি ঘটেছে । একই সময় ছাত্রলীগ
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক
মিরপুরে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
সিবগাতুল্লাহ ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল
ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি।
যুব ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
















