মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৩৪১ জন। সিলেট জেলায় এক হাজার ৭২৮, হবিগঞ্জে ৫৭০, মৌলভীবাজারে ৭৫৬ ও সুনামগঞ্জে ২৮৭ জন জিপিএ-৫ পেয়েছে।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুদ্দিন শনিবার সকালে এ ফল ঘোষণা করেন।
সিলেট শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৬৮ হাজার ২৪৯ জন। পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৮ হাজার ৮৫ জন।
সিলেট জেলায় পাসের হার ৯০ দশমিক ৮০। মেয়েদের ৮৭ দশমিক ৯৩ ও ছেলেদের ৯০ দশমিক ৮০।
এ বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৬৪, মানবিকে ৮৭ দশমিক ৯৩ ও বাণিজ্যে ৯৩ দশমিক ৭০ শতাংশ।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শিক্ষা
সিলেটে পাসের হার ৮৯.২৩
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট(এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২৩ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৩৪১ জন। সিলেট জেলায় এক হাজার ৭২৮, হবিগঞ্জে ৫৭০, মৌলভীবাজারে ৭৫৬ ও সুনামগঞ্জে ২৮৭ জন জিপিএ-৫ পেয়েছে





