আওয়ামী পন্থী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোট গণনায় জালিয়াতির অভিযোগ উঠেছে।

সংগঠটির বৃহৎ একটি অংশ ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে ভোট পুনগণনার দাবিতে সোমবার দুপুর সাড়ে বারোটায় মীর মোশারফ হোসেন একাডেমিক ভবনে সংবাদ সম্মেলন করেছে। নির্বাচনের পর্যবক্ষেকরা ভোট গণনায় অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ্যপাত কৌশলের কারণে ভংনের মুখে পরেছে মুল ফোরাম।

জানা যায় , গত রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়।

এতে ১৭৭ জন ভোটারের মধ্যে ১৬৫ জন ভোটার ভোটাধীকার প্রয়োগ করে। নির্বাচন শেষে শনিবার রাত সাড়ে আটটায় নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করে ।

তাৎক্ষণীক নির্বাচনের পর্যবেক্ষক ফিনান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো: রহুল আমিন ভোট গননার অসংগতি এবং নির্বাচন পরিচালনার নানা অনিয়ম ও অস্বচ্ছতার লিখিত অভিযোগ জানান। এরপর বিষয়টি নিয়ে শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এদিকে নির্বাচনের পর্যবেক্ষক মো. রুহুল আমিনের অভিযোগের পক্ষে অধিকাংশ শিক্ষক ইতিবাচক মতামত দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচনের দায়িত্বে থাকা বেশ কয়েকজন কৌশলে নিজেরাই নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ভোট গ্রহণ শেষে গণনার সময় প্রার্থীর ভোট অন্য প্রার্থীর নামে গণনার মাধ্যমে ভোটের প্রকৃত ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। এ সময় তারা ভোট পুনগণনার দাবি জানিয়েছেন।

প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন বলেন-“ভোট পুনগণনা করে স্পস্ট ফলাফল প্রকাশ না করা হালে ফোরাম তসনস হয়ে যাবে।

ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. হারুন-উর রশিদ আশকারী বলেন-“বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের মত উচ্চ পর্যায়ে ভোট গণনায় অনিয়মের অভিযোগ সত্যই অনঅভিপ্রেত এবং লজ্জাস্কর। আমি চাই পারস্পরিক ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ভোট পুনগণনা করা হোক।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. রহুল কে এম সালেহ, প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. মস্তফা কামাল. প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপনসহ শাপলা ফোরামের বেশ কয়েকজন শিক্ষক বৃন্দ।

প্রধান নির্বাচন কমিশনার ড. আালমগীর হোসেন ভূঁইয়া বলেন-“যারা জালিয়াতীর অভিযোগ করেছে আমরা তাদেরকে অভিযোগের ব্যাখ্যা সহ চিঠি প্রদান করেছি।”

এসএইচ