ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী পন্থী এক কর্মকর্তার পা কেটে নেয়ার হুমকি দিয়েছে বিএনপি পন্থী এক কর্মকর্তা।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বাৎসরিক কর্মবন্টন সভায় রুহুল আমিন বাবু (আওয়ামী পন্থী) ও আতাউর রহমানের (বিএনপি পন্থী) মাধ্যে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
জানা যায়, কর্মবণ্টন সভায় শিক্ষা এবং ইউজিসি বিষয়ক দপ্তরের দায়িত্ব নওয়াব আলী নামের এক কর্মকর্তাকে দেয়া হয়।
এ সময় রহুল আমিন বাবু বিরোধীতা করে এবং নিজে ঐ দপ্তরের কাজ দাবি করে। এদিকে আতাউর রহমান রুহুল আমীন বাবু বলে- “ এ বিভাগের কাজগুলে কম্পিউটারের সাথে সংশ্লিষ্ট তাই তুমি ভাল পারবে না।”
এ কথায় আতাউর রহমান রাগান্নিত হয়ে রহুল আমিন কে বলে- “ আমি কি পারি না পারি তাতে তোমার কি। বেশি কথা বললে পা কেটে হাতে ধরিয়ে দেব।”
ঘটনার সাথে সাথে আওয়ামী পন্থী কর্মকর্তারা ভিসির কাছে পা কেটে নেয়ার হুমকির বিচার দাবি করে। এতে তাৎক্ষণিক রুহুল আমীন বাবুকে প্রশাসন থেকে বঙ্গবন্ধু হলে বদলি করা হয় বলে রেজিস্টার অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এবিয়ষে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার (ভারপ্রাপ্ত) এস.এম. আবদুল লতিফ বলেন, ‘কর্মবণ্টন সভায় তাদের মাঝে উত্তপ্ত বাক বিনিময় হয়েছে। পরে আমি এসে তাৎক্ষনাত পরিস্থিতি শান্ত করেছি। বাবুকে সাময়িকভাবে বঙ্গবন্ধু হলে বদলি করা হয়েছে।’
আতাউর রহমান বলেন, ‘আমি এবিষয়ে কিছুই বলব না। সেখানে যারা ছিল তারাই জানে বাবু আমাদের সাথে কী আচরন করেছে।’
এব্যাপারে রুহুল আমীন বাবু বলেন, ‘আতাউরের লোকজন আমাকে শারিরিক ভাবে লাঞ্ছিত করেছে এবং ঘটনার পরে আতাউর তার দলবল নিয়ে এসে আমার অফিসে এসে ভাংচূড় চালিয়েছে। এসময় তারা আমাকে গলা কেটে নেবার হুমকি দিয়েছে।’
এসএইচ





