বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বহিস্কৃত কমিটির সঙ্গে কারমাইকেল কলেজের ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৫ নেতাকর্মীর আহত হয়েছে বলে জানা গেছে।
আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার পার্কের মোড়ে এ সংর্ঘের ঘটনা ঘটে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শহিনুর রহমার এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সোয়া ৪টা পর্যন্ত এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
কেএইচ





