২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

সোমবার সকাল ১১টায় দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, মেইন গেট ও থানা গেটসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় টেন্ট এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম।

মিছিলে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ-সভাপতি মিজানুর রহমান মিজু, ইমদাদুল হক সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ছাত্রলীগ নেতা আনিছুর রহমান আনিছ, শিশির ইসলাম বাবু, হালিম, জুয়েল, পলাশসহ শতাধিক নেতাকর্মী।

কেএইচ