জাতীয় শোক দিবস পালনে ইসলামী বিশ্বাবিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রলীগ দুই লক্ষ টাকা দাবি করেছে বলে জানা গেছে।
ছাত্রলীগের দাবির ব্যাপারে প্রশাসনের ইতিবাচক মনোভাব না থাকায় গাড়ি অবরোধ করেছে ইবি শাখা ছাত্রলীগ। ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘনিষ্ট সূত্র বিষয়টি জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ভিসি অফিসের একটি সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ছাত্রলীগের সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাস ভিসি অফিসে এসে শোক দিবস পালনের জন্য দুই লাখ টাকা দাবি করে।
তখন প্রশাসন তাদের দাবি পুরণের আশ্বাস দেয় বলে সূত্রটি জানিয়েছে।
সূত্রটি আরো জানায়, ভিসির সাথে সাক্ষাতের পর বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও প্রশাসন কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এ নিয়ে প্রশাসনের কর্তাদের সাথে ছাত্রলীগের মন কষাকষি শুরু হয়।
এদিকে ছাত্রলীগের একটি বিশ্বস্থ সূত্র জানিয়েছে, শোক দিবস পালনের জন্য প্রশাসন থেকে ছাত্রলীগকে প্রতিবছর টাকা দেয়া হয়। কিন্তু এ বছর প্রশাসন বিষয়টি নিয়ে টালবাহানা শুরু করেছে। যার প্রতিবাদেই মূলত ছাত্রলীগ মেইন গেট আটকে দিয়ে অবরোধ করে।
অবরোধের কারণে দুপুর ২ টার টিপে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ আটকে পরায় শিক্ষক-শিক্ষার্থীরা লাইনের গাড়িতে ক্যাম্পাস ত্যাগ করে। এতে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। গাড়ি না পেয়ে ছেলেদেরকে পিকাপ ভ্যানে করে গন্তব্যে পৌছাতে দেখা গেছে।
.jpg)
তবে নামপ্রকাশে অনিচ্ছুক শিক্ষকদের একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে সিন্ডিকেট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চাকরি প্রত্যাশী বহিরাগতরা সিন্ডিকেট সামনে রেখে তাদের পুরনো দাবি আদায়ের অস্ত্র হিসেবে আবারো অবরোধ ও অস্থীতিশীল পরিবেশ তৈরী করছে।
ছাত্রলীগের টাকা দাবির বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাশ বলেন-‘মহান শোক দিবস পালনের জন্য প্রশাসনের কাছ থেকে টাকা নেয়ার প্রশ্নই আসে না। এই অভিযোগের কোন ভিত্তি নেই। গাড়ি অবরোধের সাথে ছাত্রলীগের দূরতম সম্পর্ক নেই।’
এসএইচ





