কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ফরম বিতরণশুরু হবে ৬ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, মোবাইল অপারেটর টেলিটকের এর মাধ্যমে ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন ফরম জমা এবং ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রবেশপত্র গ্রহণ করা যাবে।
এ বছর প্রতিটি ভর্তি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে চারশ’ টাকা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bdএ বিস্তারিত জানা যাবে।
পাঁচটি অনুষদের ২২টি বিভাগের আটটি ইউনিটে ১,৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে। ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





