মেহেদী হাসান ব্যাপারী নামে এক শিবিরকর্মীকে পেটালো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,মেহেদী জবি ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক। এনএসআইয়ের রিপোর্টের ভিত্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। রিপোর্টে বলা হয় মেহেদী ছাত্রলীগে অনুপ্রবেশকারী। সে মূলত জবি শাখা শিবিরের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক।
এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি এফএম শরীফুল ইসলাম বলেন,‘মেহেদীকে শিবির সন্দেহে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজকের ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
মেহেদী হাসান ব্যাপারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫ম ব্যাচের ছাত্র।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শিক্ষা
শিবিরকর্মীকে পেটালো ছাত্রলীগ
মেহেদী হাসান ব্যাপারী নামে এক শিবিরকর্মীকে পেটালো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মীরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা





