ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মী মনে করে ৮ শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এ ঘটনা ঘটে।

নির্যাতিত ওই শিক্ষার্থীরা হলেন- মো: সেহেল, নৃবিজ্ঞান (চতুর্থ বর্ষ); মোরশেদুল আলম, মার্কেটিং (মাস্টার্স); ওয়াদুদ, নৃবিজ্ঞান (৩য় বর্ষ); মো: হুমায়ূন, সমাজ কল্যাণ (২য় বর্ষ); মাসুদ রানা, নৃবিজ্ঞান (৪র্থ বর্ষ); আলাউদ্দিন,  আরবি (২য় বর্ষ); রুহুল আমিন, সমাজকল্যাণ (১ম বর্ষ) ও শিমুল হোসেন, ফারসি (৩য় বর্ষ)।

স্যার এএফ রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, রাতে শিবির সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছিল। তাদেকে প্রক্টরের সাথে কথা বলে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড: এ এম আমজাদ বলেন, ওই ছাত্রদেরকে শিবির সন্দেহে থানায় দেয়া হয়েছে। যাচাই-বাছাই চলছে। প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

এএইচ