বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলায় ঘোষিত রায়ের প্রতিবাদে বিবৃতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ।
২৫ জুলাই অনুষ্ঠিত ইবি জিয়া পরিষদের কার্যনির্বাহী কমিটির এক সভায় এ সাজার প্রতিবাদে নিন্দা প্রস্তাবও গৃহিত হয়।
বিবৃতিতে বলা হয়, ইবি জিয়া পরিষদ মনে করে তারেক রহমানকে মিথ্যা মামলার সাজা দিয়ে সরকার তাঁকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার গভীর ষড়যন্ত্র ও নীলনকসা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ।
এ ষড়যন্ত্রমূলক রায়ের নিন্দা জানিয়ে অনতিবিলম্বে সব মিথ্যা মামলা বাতিল করার আহবান জানায় ইবি জিয়া পরিষদ।
বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ডাককে ইবি জিয়া পরিষদ স্বাগত জানাচ্ছে একই সাথে এ জাতীয় ঐক্যের ডাক উপেক্ষা করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।
এমআইএস





