logo
Search

শিক্ষা

‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’: ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে তেলের দাম ব্যাপকভাবে কমে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দেশটির প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

ডাবলিনে পৌঁছে ট্রাম্প আয়ারল্যান্ডের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি নিজের একটি রিসোর্টে আয়োজিত গলফ টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের আয়ারল্যান্ড সফরটি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের অংশ নয়। তবে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক বিভিন্ন বিষয় এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে ট্রাম্পের মন্তব্য এমন সময়ে এলো, যখন চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম নিয়ে উদ্বেগ রয়েছে। যুদ্ধের অবসান হলে তেলের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ট্রাম্প।

সূত্র: আল জাজিরা ও রয়টার্স

এস