চাকরির দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাস চলাচল বন্ধ করে দিয়েছে সাবেক ছাত্রলীগের নেতারা। ফলে ক্যাম্পাসে আসা শিক্ষার্থীর চরম বিপাকে পড়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ক্যাম্পাস থেকে বাস আসা যাওয়া বন্ধ করে দেয় তারা।

বাস বন্ধ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে আসতে না পারায় কয়েকটি নির্ধারিত ক্লাশ অনুষ্ঠিত হয়নি।

এদিকে, পূর্ব নির্ধারিত অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড বন্ধ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার টাইমনিউজবিডি জানান, কয়েকজন বাঁধা দিয়ে বাস বন্ধ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করার। পূর্ব নির্ধারিত অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডে একটু পর থেকেই মৌখিক পরীক্ষা নেয়া হবে। আমি পরীক্ষা স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা চালাচ্ছি।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে ২৫ জুলাই ক্যাম্পাস চালু হয়। এর আগে ২২ জুন থেকে ২৫ জুন ক্যাম্পাসের প্রশাসন ভবনের সকল অফিসে তালা ঝুলিয়ে অচলাবস্থার সৃষ্টি করে বহিরাগত চাকরি প্রত্যাশীরা। এছাড়াও ছাত্র মৃত্যুর ঘটনায় চার মাস বন্ধ ছিলো বিশ্ববিদ্যালয়।

এআই