কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৭০ দশমিক ০১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬শ’ জন শিক্ষার্থী।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর ৭০ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬শ’ জন শিক্ষার্থী। অনুষ্ঠিত এ পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে অংশ নেয় মোট ১ লাখ ৩০ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৭২ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী।

এ বছর ফলাফলে কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ, দ্বিতীয়স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবং তৃতীয়স্থানে রয়েছে কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই