ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে ৪ এপ্রিল থেকে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পুণঃনির্ধারিত তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী (১) মেধা তালিকা থেকে ভর্তির জন্য সাক্ষাৎকার ৪ এপ্রিল হতে ৮ এপ্রিল পর্যন্ত। (২) মেধা তালিকা থেকে ভর্তি ৪ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত। (৩) মেধা তালিকা থেকে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের বিভাগ পরিবর্তন ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত। (৪) বিশেষ কোটায় ভর্তির আবেদন সংগ্রহ ৪ এপ্রিল হতে ৯ এপ্রিল পর্যন্ত। (৫) অপেক্ষমান ও বিশেষ কোটায় ভর্তি ও বিভাগ পরিবর্তন ২১ এপ্রিল হতে ৩০ এপ্রিল পর্যন্ত। (৬) ক্লাস শুরু ২ মে ২০১৫ হতে।
এছাড়া সভায় অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস, পরীক্ষা ও হলসমূহ খুলে দেয়ার ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd-এ আরও বিস্তারিত তথ্য জানা যাবে। সভাটি পরিচালনা করেন রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মোঃ মসলেম উদ্দিন।
এমকে





